শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে দুই টুরিস্ট বাস থেকে ২১৭ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ১

সিলেটের জৈন্তাপুরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি যাত্রীবাহী টুরিস্ট বাস থেকে ২১৭ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে ঢাকা মেট্রো-ব-১৫-৪৮৫৭ নম্বরের ইকরা পরিবহন বাস তল্লাশি করে ১১০ পিস ভারতীয় কম্বলসহ আবুল বাশার (৩৬) কে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইগড় কুতুবপুর গ্রামের আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে।

একই সময় ঢাকা মেট্রো-ব-১৫-১৪৪২ নম্বরের মনোহরদী পরিবহনের আরেকটি বাস তল্লাশি করে আরও ১০৭ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কম্বলের প্রকৃত মালিক কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করে পলাতক আসামি হিসেবে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, জব্দকৃত ২১৭ পিস ভারতীয় কম্বল পৃথক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আটক আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের