শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের কানাইঘাটে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে ৯৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল উদ্দিন (৫০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ইসমাইল উদ্দিন সাতবাঁক ইউনিয়নের জুলাই নয়ামাটি গ্রামের মৃত তবারক আলীর পুত্র।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের জুলাই নয়ামাটি গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় ইসমাইল উদ্দিনের বসত ঘর ও তার দেহ তল্লাশী করে লুঙ্গির কোচা থেকে ৯৫০ পিস ইয়াবা সহ তাকে আটক করে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা। পরে আটক মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল উদ্দিনকে কানাইঘাট থানায় সোপর্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদ বাদী হয়ে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। থানার মামলা নং- ১৮, ১৯/১২/২০২৫ইং।

এদিকে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইসমাইল উদ্দিনকে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার করায় এলাকার লোকজন স্বস্তির নিঃস্বাস ফেলছেন। অনেকে জানিয়েছেন সাতবাঁক ইউনিয়নের বৃহত্তর জুলাই এলাকার বিভিন্ন গ্রামে একটি সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্র তরুণ যুব সমাজের হাতে ইয়াবা তুলে দিচ্ছে। এতে করে এলাকায় ইয়াবা সেবীদের সংখ্যা দিন দিন বাড়ছে। যার কারনে সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের