শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

বিজয় দিবসের সভায় মাওলানা ফখরুল

রাজনৈতিক অনৈক্যের কারণে জাতি স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, লাখো শহীদের রক্তস্নাত বিজয় দিবস আমাদের গৌরবোজ্জল অর্জন। কিন্তু রাজনৈতিক অনৈক্যের কারণে জাতি আজও স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত। ক্ষমতা পাকাপোক্তকরণ, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। রাজনৈতিক স্বার্থে জাতিকে পুনরায় বিভক্ত করার ষড়যন্ত্র চলছে, যা রুখে দিয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় ছিল জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। ১৯৭১ সালে দেশপ্রেমিক জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক তেমনি চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেও ছাত্র-জনতার ঐক্যে স্বৈরাচারী শক্তির পতন হয়েছে। পতিত আওয়ামী সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে জাতিকে বিভক্ত করে রেখেছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।


তিনি আরও বলেন, আমরা কোনো বিভক্তি চাই না, ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চাই। ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। শহীদ ও মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।


সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন এবং জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম প্রমুখ।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের