শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ১৩৭ হাওরে ১০৩ কোটি টাকার ফসল রক্ষা বাঁধের কাজ শুরু

সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার ১৩৭টি হাওরে মোট ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কানলার হাওরে আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন কাবিটা প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জেলার হাওর এলাকার বোরো ফসল সুরক্ষায় মোট ১০৩ কোটি টাকা ব্যয়ে ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “হাওরের ধান রক্ষায় বাঁধের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পানি পুরোপুরি কমলে একযোগে শতভাগ বাঁধের কাজ শুরু করা সম্ভব হবে।”

বাঁধের কাজ উদ্বোধন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওর এলাকায় অনেক স্থানে এখনো পানি না নামায় একসঙ্গে সব জায়গায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে যেসব এলাকায় আগেই পানি নেমে যাবে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করতে পিআইসি সভাপতিদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ তত্ত্বাবধানে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হলে আসন্ন মৌসুমে হাওরাঞ্চলের বোরো ফসল নিরাপদ থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের