শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার
advertisement
সিলেট বিভাগ

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে সিলেট-৩ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি সিলেট-৩ আসনের সার্বিক উন্নয়ন পরিস্থিতি, জনদুর্ভোগ, কর্মসংস্থানের সংকট, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার বর্তমান বাস্তব চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মইনুল বাকর বলেন, “আমি কোনো দলের প্রতিনিধি নই, আমি জনগণের প্রতিনিধি হতে চাই। এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষাই হবে আমার রাজনীতির মূল শক্তি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনকালীন রাজনৈতিক পরিবেশ, স্থানীয় সমস্যা, গণমাধ্যমের ভূমিকা এবং উন্নয়ন ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা ও প্রশ্ন করেন। মইনুল বাকর ধৈর্য ও স্পষ্টতার সঙ্গে এসব প্রশ্নের উত্তর দেন।

এদিকে, একইদিন বিকেলে মইনুল বাকর দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইয়াওর বখত চৌধুরী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার