শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে প্রশাসনের অভিযানে দখলমুক্ত ফুটপাত: স্থানীয়দের সাধুবাদ

সুনামগঞ্জের দিরাইয়ে পৌর শহরের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় দিরাই পৌর শহর এলাকায় পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়। জনস্বার্থে নেওয়া এ উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। অভিযানে দিরাই পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দিরাই থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

জানা যায়, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে ৫ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। জনদুর্ভোগ লাঘব এবং শহরের শৃঙ্খলা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে বাজার এলাকায় যানজট ও চলাচলে সমস্যা হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে বাজার এলাকায় স্বস্তি ফিরবে বলে তারা আশাবাদী।

এই সম্পর্কিত আরো

ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার