শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বড় জয়, মন্ত্রী হওয়ার দাবি এলাকাবাসীর মৌলভীবাজার-৪: - বিশাল ব্যবধানে জয় পেলেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী সিলেট-৬ - জামানত হারিয়েছেন ৩ প্রার্থী মসজিদের মিম্বর থেকে সংসদ সদস্য হলেন মুফতি আবুল হাসান সুজাত মিয়ার আম ও  ছালা দুটি  গেল কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিজয়ের খুশিতে শোকরানা মাহফিল একে অপরকে জড়িয়ে কুশল বিনিময়! - জামায়াত পরাজিত প্রার্থীর প্রতি বিএনপির জয়ী সাংসদ শকুর কৃতজ্ঞতা সিলেটের ৬টি আসনে কে কত ভোট পেলেন মুক্তাদীরকে মিষ্টিমুখ করালেন হাবিব, ফুল নিয়ে নাছিরের বাসায় শিশির মনির কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন তার কন্যা
advertisement
সিলেট বিভাগ

পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের বিয়ানীবাজারে সংগঠিত হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এদিকে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাতে জানা গেছে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।

এদিকে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবরের পাশে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

এই সম্পর্কিত আরো