শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বড় জয়, মন্ত্রী হওয়ার দাবি এলাকাবাসীর মৌলভীবাজার-৪: - বিশাল ব্যবধানে জয় পেলেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী সিলেট-৬ - জামানত হারিয়েছেন ৩ প্রার্থী মসজিদের মিম্বর থেকে সংসদ সদস্য হলেন মুফতি আবুল হাসান সুজাত মিয়ার আম ও  ছালা দুটি  গেল কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিজয়ের খুশিতে শোকরানা মাহফিল একে অপরকে জড়িয়ে কুশল বিনিময়! - জামায়াত পরাজিত প্রার্থীর প্রতি বিএনপির জয়ী সাংসদ শকুর কৃতজ্ঞতা সিলেটের ৬টি আসনে কে কত ভোট পেলেন মুক্তাদীরকে মিষ্টিমুখ করালেন হাবিব, ফুল নিয়ে নাছিরের বাসায় শিশির মনির কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন তার কন্যা
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুর নিজপাট ইউনিয়ন পরিষদে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ জৈন্তাপুর মডেল থানা আয়োজিত নিজপাট সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধের লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নিজপাট ইউনিয়ন পরিষদ হলরুমে এইবিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী।

এসআই শামীম আহমদের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

সভায় অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা বলেন, সুন্দর সমাজ বিনির্মানে জৈন্তাপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। জনগণের নিকট পুলিশের সেবা পৌছে দিতে তিনি পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূরুল ইসলাম।

সভায় জৈন্তাপুর মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ, নিজপাট ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো