শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
সিলেট বিভাগ

জনাব আলী সরকারি কলেজের শিক্ষার্থীর উপর ছাত্র শিবিরের হামলা ও হত্যা চেষ্টা!!থানায় লিখিত অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি:বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের ছাত্র শাহরিয়ার খান নাফিজের উপর ছাত্র শিবিরের হামলার অভিযোগ উঠেছে।

৮ ডিসেম্ভর সোমবার সদরের বিবির দরগা মসজিদের সামনের রাস্থায় শিবির কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে নাফিজকে পিঠিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন নাফিজ।

এ ঘটনায় বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলীসহ তিনজনকে অভিযুক্ত করে অজ্ঞাত ৮/১০ জন শিবির কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত শিক্ষার্থী নাফিজের বাবা সাংবাদিক ইমদাদুল হোসেন খাঁন।

অভিযোগ সুত্রে জানা যায়, ৬ নভেম্বর বানিয়াচং-আজমিরীগঞ্জের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী ক্যাম্পিংয়ে যান। ক্লাস চলাকালীন সময়ে ক্যাম্পিংয়ের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজ তার প্রতিবাদ জানিয়ে ফেসবুক লাইভ করেন।

এরপর থেকে শিবিরের নেতা-কর্মীরা ক্ষুদ্ধ হয়ে নাফিজকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও হুমকি অব্যাহত রাখেন। এর জেরেই পূর্ব পরিকল্পিত ভাবে নাফিজকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়।তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বানিয়াচং উপজেলা ছাত্র শিবির।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলে উপজেলা ছাত্র শিবির সভাপতি আহমেদ আলী জানান, এটা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ। কয়েকদিন আগে খেলা নিয়ে শিবির কর্মী  ইশতিয়াক হাসান সাইমুমের সাথে তার কথা কাটাকাটি হয়। সাইমুম বিষয়টি আমাকে জানালে আমি তার বাবাকে বিষয়টি জানাই।

আজকের ঘটনা সম্পর্কে আমি কিছু জানিনা। যদি কিছু ঘটে থাকে তা ব্যক্তিগত বিষয়।এ ঘটনার সাথে আমি এবং ছাত্র শিবিরের কোন সম্পৃক্ততা নাই।মিথ্যা অভিযোগের বিষয়ে ছাত্র শিবির আইনানুগ ব্যবস্থা নিবে বলে ও জানান তিনি।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত