শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
সিলেট বিভাগ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুলাউড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে কুলাউড়ায়  কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (০৮ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে শুরু হওয়া এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি  এডভোকেট আবেদ রাজা।

দোয়া মাহফিলে অংশ নেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল  আহমদ জুনেদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক বদরুল হোসেন খান, কুলাউড়া উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন বুলু, কুলাউড়া পৌর বিএনপির সাবেক সাধারন শিপলু আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মছব্বির বাদশা, কাদিপুর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর নুর ইরা ও কাদিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সম্পাদক আজমল আলী প্রমুখসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি  এডভোকেট আবেদ রাজা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে আবার তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলতে পারেন সে জন্যই আজকের এই আয়োজন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দল-মত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের বিশ্বাস ও আস্থার জায়গায় আছেন। তার সুস্থতা দেশের ও দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতার সহিত নেক হায়াত দান করেন সেই প্রত্যাশা আমাদের।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত