শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে আসন্ন বিজয় দিবসে অপসংস্কৃতি বন্ধে স্মারকলিপি প্রদান।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকল প্রকার অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধ রাখার দাবী জানিয়েছেন  জৈন্তাপুরের সম্মিলিত উলামা পরিষদ।

৭ ডিসেম্বর রোববার দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন সম্মিলিত উলামা পরিষদ নেতৃবৃন্দ।

লিখিত স্মারকলিপিতে উল্লেখ করা হয় জৈন্তাপুর উপজেলা একটি ইসলামি রাজনীতি অধ্যুষিত এলাকা। আমাদের এলাকায় ধর্মীয় অনুভূতিপূর্ণ লোকজনের সংখ্যাও বেশি। তাছাড়া জৈন্তাপুর উপজেলা সদরে ঘন ঘন মসজিদ ও মাদ্রাসা রয়েছে। বিজয় দিবস উপলক্ষে কোন কোন সময়ে বিভিন্ন প্রকার অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাপ চলে আসছে।

আলেম উলামা ও দ্বীন দরদী মুসলমানদের পরিবেশে অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাপ সহ অসামাজিক আচরণ মোটেই মেনে নেয়ার মত নয়। এর ফলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম বিঘ্ন ঘটবে।

সুতরাং শান্তিপ্রিয় এই জনপদে আমরা চাই না কোন ধরনের অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাম হউক। এই অবস্থায় আগামী ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ধর্মপ্রান লোকজনের কথা বিবেচনা করে সর্ব প্রকার অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ, মাওলানা বশির আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ফয়জুল করিম, মাওলানা আবুল হোসেন প্রমুখ।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত