শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বাসে অভিযান, যুবককে ধরলো পুলিশ

সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে একটি গেইটলক বাস থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় মদ বহনের অভিযোগে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং হাইওয়ে থানার সামনে অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের বাসিন্দা নিপেশ ব্যানার্জীর ছেলে অপু ব্যানার্জী (২৪)।

পুলিশ জানায়, সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী গেইটলক বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭৯৬) চেকপোস্টে থামালে এক যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত তাকে আটক করেন। পরে বাসটি তল্লাশি করে একটি শপিং ব্যাগ থেকে রয়েল স্টেজ ৪ বোতল ও এসি ব্ল্যাক ২ বোতলসহ মোট ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন, মদগুলো তিনি নিজেই বহন করছিলেন।

জৈন্তাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সিলেট-তামাবিল মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সহযোগিতার জন্য তিনি সচেতন মহলের কাছে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত