রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাট ও জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো উৎসব, মাছ ধরতে মানুষের ঢল ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসনে ধীরগতি, মেয়াদ বাড়ল ২০২৭ সালের জুন পর্যন্ত জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কমিটি ঘোষণা নেপথ্যে রাজনৈতিক প্রভাব, ধ্বংস হচ্ছে যুবসমাজ - কোম্পানীগঞ্জে ‘পুলিশ ম্যানেজে’ অবাধ চোরাচালান! নেত্রকোনা থেকে আনা মসলায় মধ্যরাতে ঢালাই! ধর্মপাশা-গাছতলা সড়কে অনিয়মের পাহাড় ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান
advertisement
সিলেট বিভাগ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’: সেই এসি ল্যান্ড এখন কেমন আছেন?

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজের মৃত্যুর জন্য দায়ী করে স্ট্যাটাস দেওয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

শনিবার বিকেলে স্বজনেরা আরিফুর রহমানকে সিলেট থেকে এনে ঢাকার হাসপাতালে ভর্তি করান। এসি ল্যান্ড আরিফুরের শ্বশুর মহসিন মিয়া জানান, বর্তমানে আরিফুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে তিনি শুক্রবার রাতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না বা ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

এর আগে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এসি ল্যান্ড আরিফুর রহমান তাঁর দাপ্তরিক ফেসবুক পেজ থেকে পরপর দুটি পোস্ট দেন। একটি পোস্টে তিনি লেখেন—‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’। অপর একটি পোস্টে লেখেন—‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ (আমি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগ করলাম)।

পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাঁর সরকারি বাসভবনে ছুটে যান। সেখান থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আরিফুর রহমানের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। হাসপাতালে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। তিনি বলেন, আপাতত তাঁর সুচিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ঘটনা প্রসঙ্গে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক বিস্ময় প্রকাশ করে বলেন, ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র কয়েক মিনিট আগেও তিনি আমার বাসভবনে দাপ্তরিক কাজে ছিলেন। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই এমন পোস্ট দেওয়ার কারণ আমার কাছেও বোধগম্য নয়।

ইউএনও আরও জানান, শুরুতে এটিকে আইডি হ্যাক বলে ধারণা করা হলেও পরে আরিফুরের স্ত্রী নিশ্চিত করেন যে পোস্টগুলো আরিফুর নিজেই দিয়েছিলেন। পরবর্তীতে তাঁর স্ত্রী সেগুলো ডিলিট (মুছে) করে দেন। এসি ল্যান্ড সুস্থ হয়ে কর্মস্থলে ফিরলে তাঁর সঙ্গে আলোচনা সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আরিফুর রহমান গত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি উপজেলা সদরের সরকারি বাসভবনে সস্ত্রীক বসবাস করেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাট ও জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো উৎসব, মাছ ধরতে মানুষের ঢল

ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসনে ধীরগতি, মেয়াদ বাড়ল ২০২৭ সালের জুন পর্যন্ত

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা

পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কমিটি ঘোষণা

নেপথ্যে রাজনৈতিক প্রভাব, ধ্বংস হচ্ছে যুবসমাজকোম্পানীগঞ্জে ‘পুলিশ ম্যানেজে’ অবাধ চোরাচালান!

নেত্রকোনা থেকে আনা মসলায় মধ্যরাতে ঢালাই! ধর্মপাশা-গাছতলা সড়কে অনিয়মের পাহাড়

ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান