মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে প্রতিবন্ধী মোশাহিদকে জমির দলিল দিলেন বিএনপি নেতা আদনান, ঘর নির্মাণের ঘোষণা এমপি এম এ মালিকের

সিলেটের বালাগঞ্জে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মোশাহিদ আলীকে জমি কিনে দিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। এবার তাঁর পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক। পাশাপাশি মোশাহিদ আলীর একমাত্র মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোশাহিদ আলীর হাতে জমির মূল দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি এম এ মালিক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাঁর পরিবারের জন্য একটি সুন্দর বাসগৃহ নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান বলেন, ভিটেমাটি না থাকলেও দলের প্রতি মোশাহিদ আলীর ভালোবাসার কোনো কমতি ছিল না। গত আট-দশ বছরে বিএনপির এমন কোনো দলীয় কর্মসূচি নেই, যেখানে তিনি উপস্থিত ছিলেন না। মোশাহিদের জন্য জমি কিনে দিতে পেরে তিনি আনন্দিত। এখন সবাই মিলে ওই জমিতে তাঁর জন্য একটি ঘর নির্মাণ করে দিতে হবে।

এ সময় বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল মোশাহিদ আলীর একমাত্র কন্যার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, মোশাহিদ আলী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর প্রিয়ভাজন ছিলেন। নানা অভাব-অনটনের মধ্যেও তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সিলেট জেলা বিএনপির সদস্য ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, বিএনপি নেতা বাবরু মিয়া মেম্বার, আজমল আলী মাসুক, জামাল আহমদ খলকু, আব্দুল মন্নান, প্রকৌশলী লোকমান আহমদ, ইউনুছ মিয়া, সুলতান মনসুর, আব্দুল হাকিম লাভলু, কাওসার আহমদ, শামীম আহমদ, দিলু মিয়া ও শাহ মিয়াজি মোহাম্মদ আমির আলীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, একই দিন বাদ জোহর দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় হাজীপুর পাঞ্জেগানা মসজিদে সদ্যপ্রয়াত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আবুল হুসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি

একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ