বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট! চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের প্রতিরাতে অবৈধ পারাপার - জৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তাঁরা। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন যুক্তরাজ্য বিএনপির নেতা, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আকিক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিলেট মহানগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি এমদাদুল হক স্বপন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, তেঘরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন তালুকদার ও সাধারণ সম্পাদক লিংকন তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, শান্তিগঞ্জ থানার এএসআই নুরুল হক, যুবদল নেতা সবুজ মিয়া ও রায়হান আহমদ এবং ছাত্রদল নেতা গোলজার আহমদ, জাহিদুল ও রুয়েল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

▐ এই সম্পর্কিত আরো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট!

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন

সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত

অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিরাতে অবৈধ পারাপারজৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য