বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ দিরাইয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ
advertisement
সিলেট বিভাগ

সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮

সিলেট বিভাগে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ১৬৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যদিও নতুন করে আটজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ২৪ ঘণ্টার নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ভর্তি হওয়া ১৬৪ জনের মধ্যে সর্বোচ্চ ৭০ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৬২ জন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে। এর মধ্যে শুধু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই ২৪০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৫৩ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন রয়েছেন। হবিগঞ্জের এই আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, একই সময়ে সিলেট বিভাগে নতুন করে আটজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজনের ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা না গেলেও চলতি বছরে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ

দিরাইয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ