রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন
advertisement
সিলেট বিভাগ

রাষ্ট্রপতিকে বরণে সিলেট, পথে পথে অভ্যর্থনা

সিলেট এসেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যায়। পথেপথে তাকে বিএনপি নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। এসময় বিপুলসংখ্যক মানুষ রাষ্ট্রপতিকে হাতনেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনিও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আর সার্কিট হাউকে রাষ্ট্রতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি।

এরআগে বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির গাড়ির বহর সার্কিট হাউজ পৌঁছায়।

সার্কিট হাউজে পৌঁছার আগে সিলেটের বিমানবন্দর রোডের বিভিন্ন পয়েন্ট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজর, বন্দরবাজার, কিনব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার দুধারে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ রাষ্ট্রপতিকে হাতনেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনিও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিকাল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

এই সম্পর্কিত আরো

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত

‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন