শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজনের পা ভেঙে দেওয়া এবং তিনজনের চোখে চুন ঢেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে দুটি গরুসহ একজনকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে বাড়ি থেকে ধরে আনা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে সকালে বাংলাবাজারের কাছে পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে তাদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

নির্যাতনের শিকার তিনজন হলেন—দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর (৩৫), একই ইউনিয়নের পূর্ব গিলাতলী গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নিজাম উদ্দিন (৩০) এবং ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোরাখানি গ্রামের মৃত শেরগুল মিয়ার ছেলে সোনাই মিয়া (২৫)।

এ ঘটনায় তিনজনকে মাটিতে ফেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনজনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাদের নাক, মুখ ও চোখে সাদা পদার্থ লাগানো এবং একজনের পা রক্তাক্ত অবস্থায় দেখা যায়। ভিডিওতে আশপাশে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যদেরও দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দোয়ারাবাজারের ভক্তারপুর গ্রামের ইকবাল হোসেনের দুটি গরু চুরির অভিযোগ ওঠে ছাতকের সোনাই মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে পালইছড়া গ্রামের লোকজন দুটি গরুসহ তাকে আটক করেন বলে দাবি করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবু বক্কর ও নিজাম উদ্দিনকে আটক করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সালিস বৈঠকে বসেন।

স্থানীয়দের দাবি, সালিস বৈঠকে তিনজনের হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে কুড়াল দিয়ে আঘাত করে আবু বক্করের ডান পা ভেঙে দেওয়া হয় এবং তিনজনের চোখে চুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। গরু দুটিও জব্দ করা হয়।

সালিস বৈঠকে বিএনপি নেতা মোরশেদ আলম, ইউপি সদস্য হানিফ আলী, সামাদ মিয়া, জাকির হোসেন, রতন মিয়াসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপি নেতা মোরশেদ আলম বলেন, “চোরের উৎপাতের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ। গরু চুরি, মসজিদের মাইকের ব্যাটারি ও আইপিএস চুরির ঘটনাও ঘটে। আজ একজনকে গরুসহ ধরে বাকি দুজনকে আটক করা হয়। চোরদের পুলিশে দিলে জামিনে বের হয়ে যায়। তাই সালিস বোর্ডের সিদ্ধান্ত হয়েছে—চোর ধরা পড়লে উপযুক্ত শাস্তি দিতে হবে। গণধোলাইয়ে মারা গেলেও সালিস বোর্ড তা দেখবে।”

ইউপি সদস্য হানিফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখন থানায় আছি, পরে ফোন দিন।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, “স্থানীয়দের হাত থেকে তিনজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো পক্ষের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ