শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায়

সিলেটের গ্রিড উপকেন্দ্রে গুরুত্বপূর্ণ সংস্কার ও মেরামতকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন বেশ কিছু এলাকায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী অনিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, দর্জিপাড়া, সৎসঙ্গ বিহার, বিজিবি স্কুল সংলগ্ন আংশিক এলাকা, কুরবানটিলা, জাহাঙ্গীরনগর, উপরপাড়া, দুস্কি, লাখাউড়া, ইসলামপুর, গুয়াবাড়ি, কালাউড়া, নালিয়া, কামারটিলা, পিঠাগড়া, সরিষাকান্দি, চিতল মাটি, কুমারগাঁও বাসস্ট্যান্ড, শেখপাড়া, তেমুখী, কুমারগাঁও বি/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া ইউরো বাংলা সিরামিকস, হায়দরপুর, শাহপুর, টুকেরগাঁও, ঘোপাল, আউসা, বলাউরা, লালারগাঁও, ফতেহপুর, মোল্লারগাঁও, কান্দিগাঁও, খশেরগার্ড, ভগতিপুর, কাজিরগাঁও, টুকেরবাজার, পীরপুর, গৌরীপুর, চানপুর, জাঙ্গইল, ক্ষিত্তারগাঁও, রাজারগাঁও, লামাকাজী, মাছবাজার, সৎপুর, দোকানিপাড়া, আতাপুর, হাজারিগাঁও, পাঠানেরগাঁও, মির্জারগাঁও, মিরেরগাঁও, লামাকাজী বাজার, নূরানীপাড়া, কেশবপুর, আকিলপুর, মাদবপুর, সোনাপুর, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, ভাটা বাজার, লেকসিটি, সুরমা আবাসিক এলাকা, তপোবন আবাসিক এলাকা, আখালিয়া, উত্তর বাগবাড়ী, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল রোড, পশ্চিম কাজলশাহ ও নরসিংটিলা।

এছাড়া এসব এলাকার তৎসংলগ্ন আশপাশের এলাকাও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকবে বলে জানিয়েছে। তবে; বিশেষভাবে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হতে পারে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে সাময়িক ভোগান্তি হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ