রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭, আটক ৬১ যানবাহন কানাইঘাট ও জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো উৎসব, মাছ ধরতে মানুষের ঢল ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসনে ধীরগতি, মেয়াদ বাড়ল ২০২৭ সালের জুন পর্যন্ত জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কমিটি ঘোষণা নেপথ্যে রাজনৈতিক প্রভাব, ধ্বংস হচ্ছে যুবসমাজ - কোম্পানীগঞ্জে ‘পুলিশ ম্যানেজে’ অবাধ চোরাচালান! নেত্রকোনা থেকে আনা মসলায় মধ্যরাতে ঢালাই! ধর্মপাশা-গাছতলা সড়কে অনিয়মের পাহাড়
advertisement
সিলেট বিভাগ

রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এ আয়োজনে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর উপলক্ষে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে। সেই নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। রাষ্ট্রপতির আগমন থেকে শুরু করে সফর শেষে বিদায় পর্যন্ত প্রতিটি কার্যক্রম সুশৃঙ্খল ও সমন্বিতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সফরকে নির্বিঘ্ন ও সফল করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। পাশাপাশি সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত এবং যথাযথভাবে আমন্ত্রণ জানানোর কার্যক্রম সম্পন্ন করতে হবে।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭, আটক ৬১ যানবাহন

কানাইঘাট ও জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো উৎসব, মাছ ধরতে মানুষের ঢল

ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসনে ধীরগতি, মেয়াদ বাড়ল ২০২৭ সালের জুন পর্যন্ত

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা

পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কমিটি ঘোষণা

নেপথ্যে রাজনৈতিক প্রভাব, ধ্বংস হচ্ছে যুবসমাজকোম্পানীগঞ্জে ‘পুলিশ ম্যানেজে’ অবাধ চোরাচালান!

নেত্রকোনা থেকে আনা মসলায় মধ্যরাতে ঢালাই! ধর্মপাশা-গাছতলা সড়কে অনিয়মের পাহাড়