রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আয়োজিত ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ শীর্ষক প্রতিযোগিতার অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।

জানা যায়, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

এই সম্পর্কিত আরো

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত

‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন