রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। প্রান্তর স্ত্রীও চিকিৎসক।

তবে বিকেলে ওই বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। তার আগেই মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

নিহত চিকিৎসকের এক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহত ও তার স্ত্রী দুজনই চিকিৎসক। গতকালকেই তারা ওই বাসায় ওঠেন। আর আজ ঘরের ভেতর মরদেহ পাওয়া যায়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, নিহত চিকিৎসকের বোনও গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা মানসিক সমস্যা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। ফলে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এই সম্পর্কিত আরো

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত

‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন