মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ছাতা বিতরণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং উপস্থিতি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি/এডিপি) বরাদ্দকৃত অর্থে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব ছাতা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুবুল হাসান মোহনের সভাপতিত্বে এবং শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপ্না রানী দাশ, বিদ্যালয়ের শিক্ষিকা রিপা বেগম, মার্জিনা বেগম, সালেহা সুলতানা চৌধুরী, প্যারা শিক্ষক খাদিজা বেগম ও গলাখাল গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া নিজ অর্থায়নে বিদ্যালয়ের জন্য ১০টি চেয়ার প্রদান করেন।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ