সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ এমপি তাহসিনা রুশদীরের

সিলেটের বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি বলেছেন, কোনো ধরনের তদবিরে কান না দিয়ে উপজেলায় থাকা ছোট-বড় সব মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বুধবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

এমপি তাহসিনা রুশদীর বলেন, মাদক শুধু বিশ্বনাথের সমস্যা নয়, এটি সারাদেশের একটি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। দ্রুত মাদকের বিস্তার রোধ করা না গেলে যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পুলিশ চাইলে মাদক কারবারিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে পারে।

তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের পক্ষে কেউ তদবির করতে এলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সভায় উপজেলার সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়েও কঠোর নির্দেশনা দেন সংসদ সদস্য। তিনি বলেন, নতুন করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া যাবে না। কেউ সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে সরকারি ভূমি উদ্ধার করতে হবে। দখলদারদের সঙ্গেও কোনো আপস করা যাবে না।

এ ছাড়া উপজেলার ইনডোর ফুটবল খেলার স্থানগুলো রাত ১০টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি কাউকে অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় বক্তারা বিশ্বনাথে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বেশ কিছুদিন ধরে উপজেলায় বিদ্যুৎ নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। একদিকে নিয়মিত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে বিদ্যুৎ না থাকলেও মাস শেষে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে। প্রতিদিন লাইনে কাজ চলমান থাকলে গ্রাহকসেবা স্বাভাবিক হবে কবে—এ নিয়ে প্রশ্ন তুলে তারা দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি জানান।

বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর