শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ

সিলেটের ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকদের দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে উপজেলা প্রেসক্লাবে ফিরছিলেন কয়েকজন সাংবাদিক। পথে ফুটপাত দখল করে ব্যবসা করা ১৫ থেকে ২০ জন ফল ব্যবসায়ী সাংবাদিকদের গতিরোধ করে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে সাংবাদিকরা ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে তাদের হাতে থাকা দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের নিরাপত্তা দিয়ে গোয়ালাবাজার প্রেসক্লাবে নিয়ে যান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় ফুটপাত দখল, অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। অভিযান শেষে তিনি জানান, আগামী পাঁচ দিন ফুটপাতে কোনো ব্যবসায়ী যাতে বসতে না পারেন, সে বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো হবে। এরপরও কেউ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আগামী সোমবার পুনরায় অভিযান চালানো হবে।

মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ফল জব্দ করা হয় এবং মোট ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা ফল স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ