বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়

বিয়ানীবাজার থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার (২০ জুলাই) রাতে ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, “বিয়ানীবাজার থানা হবে মানুষের নিরাপদ আশ্রয়। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, সেকেন্ড অফিসার গপেশ চন্দ্র দাস, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. আর. শহীদ এবং সদস্য আক্তার হোসেন, জয়নুল ইসলাম, মনজুরুল হাসান, তাহের আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ, হাসান মাহমুদ, আব্দুর রহমান আল মাহমুদসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা