সুনামগঞ্জে জেলার জগন্নাথপুর উপজেলায় জুলাই বিপ্লব শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকালে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই বিপ্লব শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন প্রমূখ।
এসময় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুলাই বিপ্লবের সাথে যুক্ত ছাত্র জনতাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, জুলাই শহীদ দিবসকে স্মরণ রেখে বৈষম্যহীন সমাজ ও দেশ বিনির্মাণে নতুন বাংলাদেশকে ধারণ করে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।
পরিশেষে জুলাই শহীদদের স্মরণে ১দাড়িয়ে নীরবতা পালন করে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহত জুলাই যুদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।