সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে আধুনিক কৃষির টেকসই উন্নয়ন এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণের লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৭ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই কংগ্রেসের আয়োজন করা হয়। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল ও স্মার্ট কৃষি, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনসহ গ্রামীণ অর্থনীতিতে কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান জানান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তানভীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মনাফ, ভোলাগঞ্জ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোর্শেদ আলম প্রধান এবং ভেটেরিনারি সার্জন মাহমুদা ইয়াসমিন মুক্তা।

জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সাংবাদিক তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জুয়েল আহমদ, সংবাদকর্মী জয়নাল আবেদীন ও এমরান আলী।

কংগ্রেসে মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে কৃষকদের পক্ষে বক্তব্য দেন মোজাম্মেল হক, সফল কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান ও লাকী আক্তার।

উক্ত অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলার বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত কৃষকেরা এই ধরনের আয়োজনকে সময়োপযোগী আখ্যা দিয়ে আধুনিক চাষাবাদে সরকারি সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর