বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা কুলাউড়ায় ৯ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কুলাউড়ায় চা শ্রমিকদের টাকা আত্মসাৎ: বিতর্কিত পঞ্চায়েত সভাপতি অজিত কারাগারে দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২০ হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান ওসমানীনগরে ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১ বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
advertisement
খেলাধুলা

মাঠে লুটিয়ে পড়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ। 

এ সময় তাকে ঘিরে জটলাও তৈরি হয়। মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। 

কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়। তবুও শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই কোচকে।  

এই সম্পর্কিত আরো

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা

কুলাউড়ায় ৯ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুলাউড়ায় চা শ্রমিকদের টাকা আত্মসাৎ: বিতর্কিত পঞ্চায়েত সভাপতি অজিত কারাগারে

দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২০

হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান

ওসমানীনগরে ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১

বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু