বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা
advertisement
খেলাধুলা

ছয় বছর পর বিপিএলে ফিরলেন লামিচানে

নেপালের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিচানে। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো বিপিএলে খেলেছেন নেপালি এই লেগ স্পিনার। সেবার সিলেট স্ট্রাইকার্সের মাঠ মাতিয়েছেন তিনি। দীর্ঘ ছয় বছর পর আবারও বিপিএল মাতাবেন লামিচানে। এবার তার ঠিকানা রাজাশাহী। গতকাল ওয়ারিয়র্সদের জার্সি গায়ে অনুশীলন করেছেন লামিচানে। কোচ হান্নান সরকারের কাছ থেকেও নিয়েছেন দীক্ষা। পরীক্ষা নিয়েছেন ব্যাটারদের।

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল নিয়ে নিজের লক্ষ্য জানান সন্দীপ লামিচানে। সেখানে বিপিএলকে ঘিরে নিজের প্রত্যাশা, দলের শক্তি ও নেপালি ভাষায় নেপালি সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন ২৫ বছর বয়সী এই লেগ স্পিনার। তিনি বলেন, 'ক্রিকেটিং কালচার আগের চেয়ে অনেক ভালো হয়েছে। অবকাঠামো উন্নত হয়েছে। দর্শক উন্মাদনা তো আগের মতোই অসাধারণ। প্রায় ৬ বছর পর আবার খেলব বিপিএল। দারুণ ব্যাপার। মাঠে নামতে মুখিয়ে আছি।'

এবারের আসরে অন্যতম শক্তিশালী দল রাজশাহী। ওয়ারিয়র্সদের নেতৃত্ব দেবেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর স্কোয়াড নিয়ে যথেষ্ট আশাবাদী এই নেপালি লেগি। স্থানীয় ক্রিকেটারদের সম্ভাবনাই দলের বড় শক্তি বলে মনে করেন তিনি। বলেন, 'এই দলে অসাধারণ প্রতিভা রয়েছে। অনেকের সঙ্গে আগে খেলেছি, একে অপরকে চিনি। অনুশীলনেও সবাই শতভাগ দিচ্ছে। সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা রোমাঞ্চিত। দলের ভেতরের আবহ ও পরিবেশ দারুণ।' রাজশাহীর হয়ে তার লক্ষ্য শিরোপা জয় করা।

এছাড়াও নেপালি সমর্থকদের উদ্দেশে নেপালি ভাষায় আলাদা বার্তাও দিয়েছেন সন্দীপ। শুরু থেকেই যারা তাকে ও নেপাল ক্রিকেটকে সমর্থন করে আসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই লেগি। একই সঙ্গে বাংলাদেশি দর্শকদের প্রতিও ভালোবাসা প্রকাশ করেন। নেপালি ভাষায় দেওয়া বক্তব্যে লামিচানে বলেন, দল হিসেবে তারা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন শিরোপা জিততে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে এবারের আসরের যাত্রা শুরু করবে রাজশাহী ওয়ারিয়র্স।

এই সম্পর্কিত আরো

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা