রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
গণমাধ্যম

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন শামীম

লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক উত্তরপূর্ব-এর যুক্তরাজ্য প্রতিনিধি ও চ্যানেল এস-এর সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার ব্রিটেনের নর্থাম্পটন শায়ারের করবি মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগে করবি সেন্ট্রাল মসজিদের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ‘রেকগনিশন অব এচিভমেন্ট (মিডিয়া সেক্টর)’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। করবি মুসলিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর ইউসুফ চৌধুরীর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি।

শৈশবের প্রেরণা ও প্রবাস জীবনের অভিজ্ঞতায় গড়ে ওঠা এহসানুল ইসলাম চৌধুরী শামীম কেবল সাংবাদিকই নন; তিনি সেলিব্রেটি শেফ, গার্ডেনার, সমাজসেবক ও আদর্শ সংগঠক হিসেবেও সুপরিচিত। এ সম্মাননা তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের এক উজ্জ্বল স্বীকৃতি।

প্রতিক্রিয়ায় শামীম বলেন, এই সম্মাননা আমার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিলো। ৩০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। সব সময় ভাল রিপোর্টের পেছনে লেগে থাকার চেষ্টা করি। এই সম্মাননা পেয়ে আনন্দিত এবং গর্বিত। করবি মুসলিম কমিউনিটির প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সৎ পথে মানুষের সেবা করে যেতে পারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করবি মুসলিম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও করবির সাবেক মেয়র মুজিবুর রহমান, ট্রেজারার আব্দুল খালিক, লিগ্যাল অ্যাডভাইসর সলিসিটর জাবির মিয়া জেপি, ট্রাস্টি সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী, বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবিই ও চিফ ট্রেজারার টিপু রহমানসহ অনেকে।

উল্লেখ্য, সাংবাদিক শামীমের বাংলাদেশের বাড়ি সিলেট নগরীর শিবগঞ্জ সাদারপাড়া।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত