রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
গণমাধ্যম

মিশিগান বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহেদুল, সম্পাদক তোফায়েল

সেবা খাতে কর্মরত বাংলা সাংবাদিকদের সংগঠন ‘মিশিগান বাংলা প্রেস ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আমেরিকা ভিত্তিক জনপ্রিয় পত্রিকা ঠিকানা’র প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক এবং সাধারণ সম্পাদক পদে আমেরিকা ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন টিবিএন২৪-এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল নির্বাচিত হয়েছেন। 


শনিবার (২৪ মে) দুপুরে অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা ও হৃদ্যতাপূর্ণ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। কন্ঠভোট গ্রহণ শেষে কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শামীম আহসান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আশিকুর রহমান। 


নতুন কমিটিতে সহসভাপতি এনটিভির সেলিম আহমেদ, জনকন্ঠের রফিকুন হাসান চৌধুরী তুহিন নির্বাচিত হন। এছাড়া জয়েন্ট সেক্রেটারি বাংলাভিশন প্রতিনিধি সাহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুপ্রভাত মিশিগান এর স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার, কোষাধ্যক্ষ জালালাবাদ পত্রিকার সোলাইমান আল মাহমুদ এবং প্রচার সম্পাদক পদে টিবিএনের মাহফুজুর রহমান শাহীনকে নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 


কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, ফ্রিল‍্যান্স সাংবাদিক কাওসার দেওয়ান, ডিবিসি নিউজ চ্যানেল প্রতিনিধি আশিকুর রহমান ও গ্রোবাল টেলিভিশন প্রতিনিধি সৈয়দ আসাদুজ্জামান সোহান। এছাড়া সাধারণ সদস্যরা হলেন সুপ্রভাত মিশিগান নিউজ পোর্টাল এর সম্পাদক চিম্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ফ্রিল্যান্স সাংবাদিক মুজিবুর রহমান শাহীন ও তাসনিয়া তাবাস্মুম আলভী। 


নবাগত কমিটিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্বের অভিষেকে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে। ঠিক সময়ে কমিটি উপহার দেওয়ায় বিদায়ী সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে শামীম আহসান ও আশিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের সবাই।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত