বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ফয়েজ বিমানবন্দরে গ্রেপ্তার কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের: গোলাম পরওয়ারের শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার
advertisement
রাজনীতি

বিএনপিতে যেন স্বৈরাচারের দোসররা অনুপ্রবেশ করতে না পারে

আওয়ামী লীগের লোকজনের বিএনপিতে অনুপ্রবেশ নিয়ে সতর্কতা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেছেন, প্রাথমিক সদস্য সংগ্রহে যেন সাবেক স্বৈরশাসকদলের দোসররা অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে তৃণমূলকে সজাগ থাকতে হবে। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না দোষী প্রমাণ হলে তাকে শাস্তি দেওয়া হয়।

তিনি বলেন, দেশে বর্তমানে যে ‘মব কালচারের’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন কোথাও না কোথাও সংঘটিত হচ্ছে নির্মম হত্যাকাণ্ড, যা নাগরিক জীবনে নিরাপত্তার ঘাটতি ও গভীর অনিশ্চয়তা তৈরি করছে।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে মানুষ কখনোই এমন বিভীষিকাময় পরিস্থিতির প্রত্যাশা করে না। এই অবস্থা থেকে উত্তরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সংবিধানে যেভাবেই আইন করা হোক না কেন, কোনো ফাঁক গলে যেন ফ্যাসিস্ট শক্তি পুনরায় ক্ষমতায় আসতে না পারে, সেজন্য গণতন্ত্রকামী শক্তির মধ্যে দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি জানান, সারা দেশে এক কোটি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে বিএনপি। এ প্রসঙ্গে তিনি বলেন, সৎ, আদর্শবান ও সমাজে সুপরিচিত ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিএনপির দরজা সর্বদা খোলা।

বিএনপিকে ‘জনপ্রিয় রাজনৈতিক পরিবার’ উল্লেখ করে রিজভী বলেন, প্রাথমিক সদস্য সংগ্রহের সময় আওয়ামী লীগপন্থী অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না, বরং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান এবং মৌলভীবাজার জেলার সদস্য সংগ্রহ কার্যক্রমের টিম প্রধান ও জাসাসের কেন্দ্রীয় নেতা সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ফয়েজ বিমানবন্দরে গ্রেপ্তার

কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের: গোলাম পরওয়ারের

শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার