সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বনাথে সম্ভাব্য মেয়র শাহ তাজুলের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ বিশ্বনাথে ফ্যানের সঙ্গে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার ট্রাম্পকে নিজের ঘর সামলাতে বললেন ইরানের প্রেসিডেন্ট ‘দালালরা আমার ছেলেকে মেরে ফেলেছে, লাশও পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে’ মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি - প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
advertisement
রাজনীতি

‘গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি

গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না—সরকারের উদ্দেশে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এমন হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি।

পোস্টে ভিপি লেখেন— প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা।

‘আমরা ​স্পষ্টভাবে বলতে চাই, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে।’ উল্লেখ করেন সাদিক কায়েম।

সরকারকে সতর্ক করে ডাকসু ভিপি বলেছেন, ​জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।

এর আগে সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় এটি বিল আকারে সংসদে পাস করার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার রাতে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশেষ কমিটির বৈঠক সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনায় অনেকগুলো যেভাবে আছে, সেভাবেই পাস করার সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে। আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে সম্ভাব্য মেয়র শাহ তাজুলের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

বিশ্বনাথে ফ্যানের সঙ্গে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার

ট্রাম্পকে নিজের ঘর সামলাতে বললেন ইরানের প্রেসিডেন্ট

‘দালালরা আমার ছেলেকে মেরে ফেলেছে, লাশও পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে’

মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন

শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের

সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট

বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর

সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ