মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
রাজনীতি

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয়নি সরকার : শামা ওবায়েদ

নবগঠিত বিএনপি সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আনুষ্ঠানিকভাবে দিল্লিকে কোনো চিঠি পাঠায়নি। তবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার ভারতীয় হাইকমিশনের সঙ্গে একাধিক বৈঠকে শেখ হাসিনাসহ পলাতক অন্যান্যদের ফেরত আনার বিষয়ে সরকার মৌখিকভাবে আলোচনা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে হাইকমিশনের সঙ্গে একাধিক বৈঠকে সরাসরি বিষয়টি বলা হয়েছে। আনুষ্ঠানিক কোনো চিঠি আমাদের সরকার পাঠায়নি। এটি ইতোমধ্যেই চলমান প্রক্রিয়া।

তিনি জানান, হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর হোসেনের কনসুলার অ্যাক্সেস এখনও পাওয়া যায়নি, তবে দ্রুত তা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদারকি করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে সমন্বয় করছে।

শামা ওবায়েদ উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি নিরাপদে রয়েছেন। সরকার তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজন হলে নিরাপদভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। ইতোমধ্যে ঈদের আগের রাতেই ১৮৬ জনকে তেহরান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের সঙ্গে জ্বালানি আমদানিতে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সবুজ সংকেত পাওয়া গেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক সংকট মোকাবেলায় কূটনীতিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো