সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই দেশে দুই স্ত্রী: খোরশেদের ‘ডাবল গেমে’ জিম্মি জাফলং সীমান্ত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ: এমপি নুরুল সিডনিতে লাল-সবুজের নারীরা, এশিয়ান কাপ জয়কে স্বপ্ন দেখছে জাফলংয়ে কালা মানিকের ‘বেপরোয়া চাঁদাবাজি’ ১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি সুনামগঞ্জে নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা প্রবাসে গর্বের ২১, কুয়ালালামপুরে শ্রদ্ধার ঢল - বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত স্বপ্ন নিয়ে পর্তুগাল গিয়ে নিথর দেহ হয়ে ফিরলেন জগন্নাথপুরের কামরুল সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
রাজনীতি

ভোরে জামায়াত আমিরের পোস্ট, কী লিখলেন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় চলে এসেছে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও একই সুরে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনিও বলেছেন ‘ইনকিলাব জিন্দাবাদ’।

রোববার ভোর ৬টা নাগাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান একটি পোস্ট দেন। পোস্ট দেওয়ার পর পরই দ্রুত ছড়িয়ে পড়ে।

পোস্টে জামায়াত আমির লেখেন— ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এক বক্তব্যের জেরেই এমন পোস্টটি দিয়েছেন জামায়াত আমির। বিদ্যুৎমন্ত্রী বলেছিলেন, ‘বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও যোগ করেন, ‘এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।’

মন্ত্রীর সেই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়। একই সুরে এর আগে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। এরপর এবার জামায়াত আমিরও এই মর্মে স্ট্যাটাস দেন।

এই সম্পর্কিত আরো

দুই দেশে দুই স্ত্রী: খোরশেদের ‘ডাবল গেমে’ জিম্মি জাফলং সীমান্ত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ: এমপি নুরুল

সিডনিতে লাল-সবুজের নারীরা, এশিয়ান কাপ জয়কে স্বপ্ন দেখছে

জাফলংয়ে কালা মানিকের ‘বেপরোয়া চাঁদাবাজি’

১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি

সুনামগঞ্জে নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা

প্রবাসে গর্বের ২১, কুয়ালালামপুরে শ্রদ্ধার ঢল বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্বপ্ন নিয়ে পর্তুগাল গিয়ে নিথর দেহ হয়ে ফিরলেন জগন্নাথপুরের কামরুল

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী