বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর শান্তিগঞ্জে যাত্রী ছাউনি ভেঙে রাস্তা নির্মাণ, যাত্রী-শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম কেন এবং কীভাবে ইলিয়াস আলী গুম, রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান
advertisement
রাজনীতি

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তাদের প্রথম বৈঠক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রশ্ন উঠেছে— আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির?

রোববার বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখি তারেক রহমান কী পছন্দ করেন। তিনি যা পছন্দ করেন, তাই দিয়েই আপ্যায়নের চেষ্টা করব। তার পছন্দের তালিকার মধ্যেই আমরা থাকব।’

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।

এই সম্পর্কিত আরো

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর

শান্তিগঞ্জে যাত্রী ছাউনি ভেঙে রাস্তা নির্মাণ, যাত্রী-শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি

জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

কেন এবং কীভাবে ইলিয়াস আলী গুম, রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান