বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
রাজনীতি

ডা. শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন

জাতির উদ্দেশে দেয়া ভাষণে জামায়াতের আমি ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। তারা শুধু ঘরেই থাকবে না, সংসদেও থাকবে। আর তরুণরা বাংলাদেশের ক্যাপ্টেন এবং আমরা হবো যাত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভির মাধ্যমে ভাষণে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেছেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতের চেষ্টা করলে আমি প্রতিহত করবো। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে 'হ্যাঁ' বলুন; আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে 'না' বলুন। ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে জামায়াত আমির বলেছেন, বিচারবিভাগকে আমূল সাজাতে হবে, সৎ ব্যক্তিদের বিচারকের আসনে বসাতে হবে।

দেশ গঠনে তাবলীগ জামায়াতের কর্মীদেরকে নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কেউ অন্যায়ভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা করতে পারবে না।

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার নিশ্চিত করা হবে। কেউ প্রবাসে মারা গেলে তাদেরকে সম্মানের সাথে কাঁধে বহন করে লাশ দেশে আনা হবে।

নির্বাচনী প্রচারণায় জামায়াতের নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর