বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
রাজনীতি

বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

জামালপুরের বকশীগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক কর্মী-সমর্থক।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামী উপজেলা শাখা কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।

এ সময় বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিন, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মিস্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেনসহ জামায়াত, শিবির ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগ দেয়া বিএনপি নেতা মাসুদ মিয়া বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন কিন্তু দলের কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি। জামায়াতে ইসলামীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। আজীবন জামায়াতে ইসলামীর সঙ্গে দিনের পথে কাজ করে যাবেন বলে জানান।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর