বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
রাজনীতি

তিন পাশে আন্দোলনকারী, পুলিশের সাউন্ড গ্রেনেড-ধাওয়া-পাল্টা ধাওয়া

জুলাইযোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ শহিদ ওসমান হত্যার বিচার দাবিতে রাজধানীর উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ মোড়।

শুক্রবার বিকাল থেকে শুরু মুখোমুখি পরিস্থিতি এখন শাহবাগ মোড়ে বিরাজ করছে। পুলিশের সাউন্ড গ্রেনেড ও আন্দোলনকারীদের সঙ্গ ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র হয়ে উঠেছে পুরো এলাকা।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, আন্দোলন চলাকালীন বড় একটি অংশ কাটাবন মোড়ের দিকে অবস্থান নিয়েছে। বাকি দুটো অংশ মৎসভবন-ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয়। অন্যদিকে পুলিশ টেনিস ফেডারেশনের সামনে ছাড়াও শাহবাগ মোড়ে অবস্থান নেয়। ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে পুলিশের বেধড়ক মারধর করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই অ্যাকশনের পর মুহূর্তেই শাহবাগ মোড় জনশূন্য হয়ে পড়ে এবং আন্দোলরতরা শাহবাগের আশপাশের এলাকায় দৌঁড়ে চলে যায়।

এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড়ে অবস্থানের একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মুহূর্মুহু সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এ সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সরকারপ্রধানের বাসভবন যমুনা এলাকায় জড়ো হয়ে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারীরা বলেন, হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দাবি করেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ এড়াতে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর