বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
রাজনীতি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাকে (ছরওয়ারে আলম) আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবিজামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবি
এর আগে রাত ১২টার পর জামায়াত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখান থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

এদিকে বঙ্গভবন কর্মকর্তা ছরওয়ারের তথ্যমত তাকে নিয়ে রাতেই এজিবি কলোনিতে অভিযান চালায় ডিবি পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ থেকে ৫ জনের হ্যাকার গ্রুপ এর সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

তারা বিএনপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের টার্গেট করে হ্যাকিংয়ের চেষ্টা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইটি এক্সপার্ট ও ডিবির বিশেষজ্ঞ টিম কাজ শুরু করেছে। সরকারের আশংকা নির্বাচনে বিএনপি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত লাগাতে ও নির্বাচন বানচালের চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগ এটা করছে।

গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো