বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান - আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার
advertisement
রাজনীতি

কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান

আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরও এটাকে নিয়ে ব্যবসা করছে একটি রাজনৈতিক দল। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জে জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পঁচা রাজনীতি নয়, ২৪-এর যুব সমাজ পরিবর্তন চায়। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত।

শফিকুর রহমান বলেন, আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক। আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

কিশোরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। ইনশাআল্লাহ, কৃষিকে শিল্পে পরিণত করা হবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমরা জামায়াতের সরকার চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের সরকার।

এই সম্পর্কিত আরো

কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন

যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ

সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার