বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা কুলাউড়ায় ৯ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কুলাউড়ায় চা শ্রমিকদের টাকা আত্মসাৎ: বিতর্কিত পঞ্চায়েত সভাপতি অজিত কারাগারে দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২০ হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান ওসমানীনগরে ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১ বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
advertisement
রাজনীতি

সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী

এক বিশাল জনজোয়ারের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তার স্বদেশে ফেরা কেবল একটি ঐতিহাসিক ঘটনাই নয়, দেশের রাজনীতিতে ‘নতুন সূর্যোদয়’ এবং ‘গণতন্ত্রকামী মানুষের এক জাগরণ’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাতেই প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশ্যাকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রীতিমতো ভাইরাল ছবিটি।

ছবিটিতে দেখা যায় হাসিমুখে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছেন মান্না ও তারেক রহমান। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে, আর শুরু হয় নেটিজেনদের কৌতূহল এই ছবির পেছনের গল্প কী?

বহু বছর আগে ছবিটি তোলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে। ওই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান ও চিত্রনায়ক মান্না দুজনেই। সে সময়ের একটি স্বাভাবিক সৌজন্য বিনিময়ের মুহূর্তই আজ ফিরে এসেছে নতুন আলোচনায়।

গণমাধ্যমকে নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না জানান, সেদিন আসলে মান্নার সঙ্গে তারেক রহমানের হঠাৎ দেখা হয়। মান্নার মুখে যত দূর শুনেছিলাম, তার অভিনয়ের জন্য প্রশংসা করেছিলেন। মূলত অভিনয়, দেশ—এসব নিয়েই কথা হয়েছিল। তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা নিয়েও কথা হয়েছিল।

শেলী আরও জানান, ছবিটি ২০০২ সালের পরবর্তী সময়ে হবে। সেই সময় বিএনপি ক্ষমতায় ছিল।

এই সম্পর্কিত আরো

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা

কুলাউড়ায় ৯ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুলাউড়ায় চা শ্রমিকদের টাকা আত্মসাৎ: বিতর্কিত পঞ্চায়েত সভাপতি অজিত কারাগারে

দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২০

হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান

ওসমানীনগরে ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১

বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু