শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বড় জয়, মন্ত্রী হওয়ার দাবি এলাকাবাসীর মৌলভীবাজার-৪: - বিশাল ব্যবধানে জয় পেলেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী সিলেট-৬ - জামানত হারিয়েছেন ৩ প্রার্থী মসজিদের মিম্বর থেকে সংসদ সদস্য হলেন মুফতি আবুল হাসান সুজাত মিয়ার আম ও  ছালা দুটি  গেল কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিজয়ের খুশিতে শোকরানা মাহফিল একে অপরকে জড়িয়ে কুশল বিনিময়! - জামায়াত পরাজিত প্রার্থীর প্রতি বিএনপির জয়ী সাংসদ শকুর কৃতজ্ঞতা সিলেটের ৬টি আসনে কে কত ভোট পেলেন মুক্তাদীরকে মিষ্টিমুখ করালেন হাবিব, ফুল নিয়ে নাছিরের বাসায় শিশির মনির কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন তার কন্যা
advertisement
রাজনীতি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।'

এর আগে, আজ সকাল ১১টা ৫২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি লিখেন, 'যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।'

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।

এই সম্পর্কিত আরো