শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
রাজনীতি

নির্বাচনের দিনই গণভোট মেনে নিলো জামায়াতসহ আট দল

দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের দিনই গণভোট মেনে নিয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইসলামী সমমনা আট দল।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান নেতারা।

সংবাদ সম্মেলনে আট দলের শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে ডিসেম্বর মাসব্যাপী প্রচারণার কাজ করবে স্ব স্ব দল৷ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার ও ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে বলেও জানান আহমাদ আব্দুল কাদের।

এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে উপিস্থত ছিলেন আট দলের লিয়াজোঁ কমিটি সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে ইতোমধ্যে দেশের আট বিভাগে সমাবেশ শেষ করেছে ইসলামী দলগুলো।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত