শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
রাজনীতি

জাতীয় নার্সেস সম্মেলনে

ক্ষমতায় গেলে নিজের পেট নয়, জনগণের পেট ভরানোর চিন্তায় থাকবে জামায়াত: জামায়াত আমির

নীতি-নৈতিকতার পরিবর্তন না হলে শুধু আইন করে কাউকে বদলানো যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আমরা নৈতিকতার চর্চা করতে চাই। নৈতিকতার মাধ্যমে মানুষের মাঝে পরিবর্তন আনতে চাই। এজন্য দেশের ১৮ কোটি মানুষের হাতকে শক্তিশালী করতে চাই। আমরা মনে করি শুধু আইন করে কাউকে বদলানো যায় না।

শুক্রবার রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় নার্সেস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল নার্সেস ফোরামের (এনএনএফ) আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক ড. মো. ইউনুছ আলী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রফিকুল ইসলাম “Ethical Message of Humanity from The Holy Quran” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন।

সম্মেলনে নার্সিং পেশার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডিপার্টমেন্ট অব গ্র্যাজুয়েট নার্সিংয়ের প্রভাষক বুশরা-ই-জান্নাত।

জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে প্রধান অগ্রাধিকার হবে শিক্ষা ও স্বাস্থ্য। এ লক্ষ্যে আমাদের মিশন আমরা অব্যাহত রাখব। আমরা যদি সরকারে না-ও যাই, আমাদের কথা আমরা বলতে থাকব, আওয়াজ দিতে থাকব, থেমে যাব না।

তিনি বলেন, আমরা জনগণের পেট ভরানোর দায়িত্বে থাকব, এ ব্যাপারে ব্রুনাইয়ের সুলতানের উদাহরণ টেনে শফিকুর রহমান বলেন, "ব্রুনায়ের সুলতান জনগণের পেট ভরানোর চিন্তায় থাকেন, নিজের পেট না। আমরা সরকারি দলে থাকলে যে কাজ করব, বিরোধী দলেও থেকেও তাই করব।

নার্সদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনাদের কাজটাকে ইবাদত হিসেবে গ্রহণ করুন। জাতি যেন বুঝতে পারে, এরাই আমাদের প্রিয়জন, এরাই আমাদের আপনজন।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন—ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, এফডিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আ. খালেক, এফডিএফের ঢাকা মহানগরী সভাপতি ডা. জিএম ফারুক হোসেন, বারডেম নার্সিং কলেজের আহত জুলাই যোদ্ধা মো. শাহরিয়াতুর রহমান শিপু, এনএনএফ'র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এনএনএফ'র ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মো. নিয়াজ মাখদুম, উত্তরের সভাপতি আলাউদ্দিন ইবনে আবু তাহের, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) সভাপতি সোহেল রানা, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি ড. মো. শরিফুল ইসলাম, মহাসচিব মো. আসাদুজ্জামান জুয়েল।

বক্তারা নার্সিং পেশার উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা, নার্সদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, পেশার মর্যাদা, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মপরিবেশ উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ তুলে ধরেন।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত