বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া ‘তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন’ গার্ডেন টাওয়ারে অভিযান, ২৭ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ২ অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ বছর বাংলাদেশ যেন ‘কালো মেঘের নিচে চাপা’ পড়ে ছিল : তারেক রহমান শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড : মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও শাহজাহান সব হারানোর কান্নায় সান্ত্বনার স্পর্শ, আহত মানুষের পাশে ব্যারিস্টার আনোয়ার কানাইঘাট নবাগত ওসির মতবিনিময় - আইনশৃঙ্খলা উন্নয়নে সহযোগিতা চাইলেন ওসি আমিনুল ইসলাম দোয়ারাবাজারে মোবাইল কোর্টের অভিযান, দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড জামালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
advertisement
রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি।

বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা দেখেছেন। আজকেও বিদেশ থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে উনাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেওয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন উনাকে বিদেশে নেওয়া হবে।’ 

তিনি বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। সর্বোচ্চটা মনে রাখতে হবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’ 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণেই হয়ত বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।’

এই সম্পর্কিত আরো

চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া

‘তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন’

গার্ডেন টাওয়ারে অভিযান, ২৭ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ২

অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ বছর বাংলাদেশ যেন ‘কালো মেঘের নিচে চাপা’ পড়ে ছিল : তারেক রহমান

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড : মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও শাহজাহান

সব হারানোর কান্নায় সান্ত্বনার স্পর্শ, আহত মানুষের পাশে ব্যারিস্টার আনোয়ার

কানাইঘাট নবাগত ওসির মতবিনিময় আইনশৃঙ্খলা উন্নয়নে সহযোগিতা চাইলেন ওসি আমিনুল ইসলাম

দোয়ারাবাজারে মোবাইল কোর্টের অভিযান, দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড

জামালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা