বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
জাতীয়

চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে আরও একদল বাংলাদেশি

অবৈধভাবে থাকার অভিযোগে আরও একদল বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশিদের নিয়ে আসা এ চার্টার্ড ফ্লাইট পরিচালিত হবে বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দিয়ে। উড়োজাহাজটিতে প্রায় ৪০০ আসন থাকলেও কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি। শাহজালাল বিমানবন্দরে চার্টার্ড ফ্লাইটটির ৭২ ঘণ্টা অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে একটি চার্টার্ড উড়োজাহাজ ঢাকায় আসবে। শিডিউল অনুযায়ী ফ্লাইটটি রাত ৯টায় অবতরণ করবে।

এর আগে ২ আগস্ট ভোর ৬টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে আসা একটি চার্টার্ড উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে ফ্লাইটে এক নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। চার্টার্ড ফ্লাইটটি পরিচালিত হয়েছিল একটি বিশেষ সামরিক বিমান সি-১৭ দিয়ে। দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে দেশে ফেরা বাংলাদেশিদের ব্র্যাক পরিবহন সহায়তা দেয় এবং প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান