মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
জাতীয়

‘দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত’

প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন রাজনৈতিক দলগুলো বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

মঙ্গলবার (১৭ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ যেটা সংবিধানের ৯৫-এর ১ অনুচ্ছেদ ও ৪৮-এর ৩ অনুচ্ছেদে আছে সেগুলো সংশোধনের ব্যাপারে এক ধরনের ঐকমত্য হয়েছে। দুটি দল ছাড়া অধিকাংশ দল এ বিষয়ে এক জায়াগায় এসেছে। আমরা আগামী বৈঠকে আবার এটি নিয়ে আলোচনা করব যাতে সবাই ঐকমত্যে আসতে পারেন। কিন্তু প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

আলী রীয়াজ বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু এটাও বলব নীতিগতভাবে কিছু দল আপত্তি জানিয়েছে। কিন্তু এটা অধিকাংশই স্বীকার করেছেন বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার। অধিকাংশই ১০০ আসনের উচ্চকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার বিষয়ে মত দিয়েছেন।


তিনি বলেন, প্রতিদিন কিছু কিছু বিষয় অগ্রসর হচ্ছে। সবদিক বিবেচনায় আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। 

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?