সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
জাতীয়

ইসরাইলের বর্বরতা রুখতে জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নিতে হবে

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতা রুখতে জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন- সাদাদল (একাংশ)।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক আইন এবং যুদ্ধবিধির মৌলিক নীতিমালাকে পাশ কাটিয়ে ভয়াবহভাবে এই হত্যাযজ্ঞ সংঘটিত হচ্ছে। অথচ বিশ্বসম্প্রদায়ের প্রতিক্রিয়া রীতিমতো হতাশাজনক। জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নামমাত্র বিবৃতির বাইরে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যা মানবতা ও ন্যায়ের প্রতি চরম উন্নাসিকতার দৃষ্টান্ত।

বিবৃতিতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদাদল গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা এই ভয়াবহ গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছে এবং শহীদ ফিলিস্তিনিদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া নিবেদন করছে। আহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে ঢাবি সাদাদল জরুরি ভিত্তিতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের নিকট মানবিক সহায়তার আহবান জানাচ্ছে। একইসঙ্গে ইসরাইলের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ এবং মানবাধিকার লঙ্ঘনের সুবিচার নিশ্চিতের দাবি জানাচ্ছে। বিবৃতিতে সাদাদলের নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি ও সমর্থন দিতে হবে। মানবতা, ন্যায়বিচার এবং মুক্তির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর এখনই সময়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, সাদা দলের আহ্বায়ক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, যুগা-আহ্বায়ক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম ও ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি